Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনা মহকুমা হাসপাতালে সিসি ক্যামেরা চুরি

কালনা মহকুমা হাসপাতালে সিসি ক্যামেরা চুরি
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা হাসপাতালে সিসি ক্যামেরা চুরির ঘটনায় থানায় এফআইআর করল কর্তৃপক্ষ। পুলিস তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, দিনচারেক আগে কালনা মহকুমা হাসপাতালের পুরনো প্যাথলজি ভবনের সামনে থাকা সিসি ক্যামেরাটি চুরি যায়। হাসপাতাল কর্তৃপক্ষ চুরি যাওয়া সিসি ক্যামেরার অদূরে থাকা আর একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, একজন মই লাগিয়ে সিসি ক্যামেরা খুলছে। এরপরই হাসপাতালের পক্ষ থেকে বৃহস্পতিবার কালনা থানায় অভিযোগ জানানো হয়। এদিকে মহকুমা হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগ সহ অন্যান্য ভবনের জানালার কাচ ভাঙা থাকায় জাঁকিয়ে শীত পড়ার আগেই মেরামতির উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন জানালার কাচ বসানো হচ্ছে। হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, সিসি ক্যামেরাটি চুরির ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ