সংবাদদাতা, কালনা: মদ্যপান করে বেপরোয়া বাইক চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতের নাম ইমরান শেখ। বাড়ি নদীয়া জেলার ভালুকা। পুলিস বাইকটি আটক করেছে। কালনা থানা ও ট্রাফিক পুলিস বেপরোয়া, মদ্যপান করে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে।



