Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় ক্যানেলের পাড়ে ঝুলন্ত দেহ উদ্ধার  

কালনায় ক্যানেলের পাড়ে ঝুলন্ত দেহ উদ্ধার
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুদূরে ক্যানেলের পাড়ে। মৃতের নাম মদন মণ্ডল(৪৭)। তাঁর বাড়ি কালনা থানার উপলতি গ্রামে। রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
Advertisement
পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাজারে বেশকিছু টাকা ধার হয়ে যাওয়ায় মদনবাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পাওনাদাররা তাগাদা দিচ্ছিল। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। এরপরই রবিবার সকালে তাঁকে বাড়ি থেকে কিছুদূরে হৃদয়পুর ক্যানেলের ধারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ