Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় কন্টেনারের ধাক্কায় মৃত্যু দুই মহিলার, জখম ২

কালনায় কন্টেনারের ধাক্কায় মৃত্যু দুই মহিলার, জখম ২
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: শুক্রবার সন্ধ্যায় কালনা এসটিকেকে রোডে ধাত্রীগ্রাম মোড়ের কাছে কন্টেনারের ধাক্কায় পথচারী দুই মহিলার মৃত্যু হয়েছে। মৃতাদের নাম লক্ষ্মী মাহালি(৩০) ও চিন্তা মাহালি(৩৫)। তাঁদের বাড়ি ধাত্রীগ্রামের বড়স্বরাজপুরে। ঘটনায় দু’জন জখম হয়েছেন। তাঁরা বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, ঘাতক কন্টেনারটিকে কালনার বৈদ্যপুর মোড়ে কাছে আটক করা হয়। চালককে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
শুক্রবার বিকেলে দুই মহিলা ধাত্রীগ্রামে বাজার করতে আসেন। সন্ধ্যায় তাঁরা এসটিকেকে রোড ধরে হেঁটে ফিরছিলেন। ধাত্রীগ্রাম মোড়ের কাছে একটি কন্টেনার ওই দুই মহিলা সহ চারজনকে ধাক্কা মারে। তাঁদের জখম অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক লক্ষ্মীদেবী ও চিন্তাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ