Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় ক্লাব থেকে যুবকের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কালনায় ক্লাব থেকে যুবকের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: সোমবার সকালে কালনা শহরের একটি ক্লাবে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গোপাল দাস(৩৪)। বাড়ি শহরের শ্যামগঞ্জপাড়ায়। এদিন কালনা মহকুমা হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোপাল দাস সকালের দিকে দুধ বিক্রি করতেন। পরে একটি শপিংমলে কাজ করতেন। সোমবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। সকালের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে একটি ক্লাবের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃতের বাবা স্বপন দাস বলেন, ছেলের মৃত্যুর কারণ নিয়ে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।
Advertisement
মন্তেশ্বর থানার গনগনিয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম দীপঙ্কর ঘোষ(১৯)। বাড়ি ওই এলাকাতেই। সে একটি গ্যারেজে কাজ করত। তাকে বাড়ি থেকে প্রায় আধ কিমি দূরে মাঠে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। এই ঘটনা নিয়ে পরিবারের লোকজন কিছু বলতে চায়নি।    
সম্পর্কিত সংবাদ