Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় হাসপাতালে পরীক্ষা ৩ পড়ুয়ার

কালনায় হাসপাতালে পরীক্ষা ৩ পড়ুয়ার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: কালনা মহকুমায় মাধ্যমিকের প্রথমদিন তিনজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেই পরীক্ষা দিয়েছে। নাদনঘাট অন্নপূর্ণা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী রিমি প্রামাণিক অসুস্থতার জন্য সোমবার ভোরেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। প্রশাসনের তরফে হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। কালনা গজলক্ষ্মী বিদ্যালয়ের এক পরীক্ষার্থীও অসুস্থ থাকায় হাসপাতালে পরীক্ষা দিয়েছে। শ্রীরামপুর ভবতারিণী রায় উচ্চবিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীর শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, মহকুমায় পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে কাটল। তিনজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
এদিন কালনা শহরে পরীক্ষার্থীদের জন্য আইএনটিটিইউসির তরফে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়। ৩০টির বেশি টোটো পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও বাড়িতে পৌঁছে দেয়। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, কলম ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু সহ অন্য নেতৃত্ব কর্মসূচিতে অংশ নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ