সংবাদদাতা, কালনা: কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকা থেকে গোরু চুরির ঘটনায় রবিবার এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মোজাম গাজি। বাড়ি বারুইপুর থানা এলাকায়। ধৃতকে সোমবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক আটদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
আগস্ট মাসের শেষের দিকে কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের শতপটি মালোপাড়া এলাকা থেকে দু’টি গোরু চুরি যায়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস তদন্ত শুরু করে। এরপরই পুলিস জানতে পারে চুরির ঘটনায় মোজাম জড়িত। সোমবার বারুইপুর থানার কুমারহাট এলাকায় অভিযান চালিয়ে মোজামকে কালনা থানার পুলিস গ্রেপ্তার করে।



