Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

কালনায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী প্রৌঢ়
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: মদ খাওয়া নিয়ে অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। মৃতের নাম অসীম দাস(৫৭)। তাঁর বাড়ি কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের মেদগাছি গ্রামে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক অসীমবাবু মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করতেন। ১২ জানুয়ারি বিকেলে মদ্যপান করে বাড়িতে এলে পরিবারের অন্যান্যদের সঙ্গে তাঁর অশান্তি হয়। এরপরই তিনি গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দুপুরে মারা যান। মৃতের ছেলে অপূর্ব লাল দাস বলেন, মদ্যপান নিয়ে অশান্তির কারণেই অভিমানে বাবা আত্মঘাতী হয়েছে বলে আমাদের অনুমান।
Advertisement
সম্পর্কিত সংবাদ