সংবাদদাতা, কালনা: কালনায় প্রায় একবস্তা চীনা মাঞ্জা সুতো বাজেয়াপ্ত করেছে পুলিস। টানা কয়েকদিন ধরে কালনার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ সুতো বাজেয়াপ্ত পুলিস। প্রসঙ্গত, কালনা অঞ্চলে পয়লা মাঘ ঘুড়ি উৎসব হয়। ইতিমধ্যে ছাত্র-যুবদের মধ্যে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা শুরু হয়েছে। দোকানগুলিতে মজুত হচ্ছে ঘুড়ির সুতো। তবে, বাজার ভরেছে চীনা মাঞ্জায়। যা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই কালনা থানার পুলিস ধারাবাহিকভাবে শহরের বেশ কয়েকটি ঘুড়ির দোকানে হানা দিয়ে প্রচুর চীনা মাঞ্জা বাজেয়াপ্ত করেছে।



