সংবাদদাতা, কালনা: চোলাই বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতের নাম অভিজিৎ বাগ। বাড়ি কালনা নেপাকুলি গ্রামে। তার কাছ থেকে পুলিস ৫২ লিটার চোলাই সহ ২২ বোতল দেশি মদ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কালনা থানার পুলিসের কাছে খবর আসে কালনা-২ ব্লকের নেপাকুলি গ্রামে এক ব্যক্তি বেআইনিভাবে মদ বিক্রি করছে। এরপরই রাতে কালনা থানার পুলিস অভিযান চালিয়ে জার ভর্তি চোলাই ও দেশি মদ বাজেয়াপ্ত করে। অভিজিৎ বাগকে গ্রেপ্তার করে। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, সোমবার ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতের নাম চেল্লা রমেশ। বাড়ি অন্ধ্রপ্রদেশে। প্রসঙ্গত, সোমবার কালনা দাঁতনকাঠিতলা এলাকায় ট্রাকে ধানের কুঁড়ো বোঝাই করার সময় ট্রাককে পেছনে আনার সময় এক শ্রমিককে দেওয়ালে পিষে দেয়। মৃতের নাম বাদল বিশ্বাস।