সংবাদদাতা, কালনা: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সোমবার কালনা পূর্ব চক্রের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের মাঠে আবৃত্তি, অঙ্কন সহ অন্যান্য বিভাগে ২১জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অংশ নেয়। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক রুমা ঘোষ সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। প্রতিযোগিতায় জয়ীদের পাশাপাশি অংশগ্রহণ করা সকল ছাত্রছাত্রীদের জন্য ছিল পুরস্কার। অঙ্কন প্রতিযোগিতায় কয়েকজন শিশুর আঁকা দেখে মুগ্ধ হন সকলে। এমন উদ্যোগে খুশি প্রতিযোগী থেকে অভিভাবকরা।



