Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় বারুদ সহ পাকড়াও ৩

কালনায় বারুদ সহ পাকড়াও ৩
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: কালনার সুলতানপুর ও বাঘনাপাড়া থেকে বারুদ সহ তিন দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মহসিন শেখ, হালিম শেখ ও বিমল দাস। মহসিনের বাড়ি কালনা ও বাকিদের বাড়ি মেমারি থানা এলাকায়। তাদের কাছ থেকে ৪৬কেজি বারুদ বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
শুক্রবার কালনা থানার পুলিস গোপন সূত্রে খবর পায়, এলাকায় বারুদ সরবরাহের জন্য মেমারি থেকে দুষ্কৃতীরা এসেছে। দুপুর থেকে পুলিস বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে। বিকেলের দিকে সুলতানপুর ও বাঘনাপাড়া থেকে বারুদ সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। থানার এক আধিকারিক বলেন, বারুদ কোথা থেকে, কী জন্য আনা হয়েছিল-তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। কন্টেনারের ধাক্কায় দুই মহিলার মৃত্যুর ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করল পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ