সংবাদদাতা, কালনা: আলুর বীজ কিনে বাড়ি ফেরার পথে কালনা-পাণ্ডুয়া রোডের কড়িন্যা গ্রামের কাছে পথ দুর্ঘটনায় এক চাষির মৃত্যু হল। মৃতের নাম যোগেশ দাস(৭৪)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার কড়িন্যা গ্রামে। শনিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়।
Advertisement
মৃতার ভাইপো সৌমিত্র দাস বলেন, জমিতে আলু বসানোর জন্য জেঠু শুক্রবার সাইকেল নিয়ে বীজ কিনতে গিয়েছিল। সন্ধ্যা ৬টা নাগাদ বীজ কিনে ফেরার পথে একটি বাইক ধাক্কা দেয়। জেঠু রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৮টা নাগাদ মারা যায়।



