Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় বদরপীরের দরগার উৎসবের সূচনা

কালনায় বদরপীরের দরগার উৎসবের সূচনা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা থানার নান্দাই নতুনগ্রামের বদরপীরের দরগার বাৎসরিক উৎসবের সূচনা হল সোমবার। এদিন উৎসবের সূচনা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। চাদর চড়ান পীরের মাজারে। নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে পাঁচদিন ধরে। স্থানীয়রা জানান, প্রায় দেড়শো বছর আগে সুদূর বাগদাদ থেকে ধর্মীয় প্রচারে বাংলায় আসে এক মুসলিম পরিবার। তাদেরই বংশধর সৈয়দ বদরুদ্দিন শাহ ৫০ বছর আগে কলকাতার এন্টালি থেকে কালনার নান্দাই গ্রামে ধর্মীয় প্রচারে আসেন। গ্রামটি তাঁর পছন্দ হয়। বাগদাদ থেকে এসেছিলেন বলে তাঁর নামের শেষে বাগদাদি ব্যবহার হতো। বদরুদ্দিন শাহ বাগদাদি সব ধর্মকে সমান চোখে দেখতেন। তিনি স্থায়ীভাবে নতুন গ্রামে বসবাস শুরু করেন। প্রতিবছর ২ অগ্রহায়ণ নান্দাই নতুন গ্রামের বদরপীর মেলা অনুষ্ঠিত হয়। শুধু মুসলিম ধর্মীয় আলোচনা নয়। কোরান, গীতা ও বাইবেলও পাঠ হয়। মেলা কমিটির পক্ষে আলি হোসেন মল্লিক বলেন, বদর সাহেব নিজ ধর্ম শ্রদ্ধার সঙ্গে পালন করলেও সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন। হাজার হাজার মুসলিম ও হিন্দু এই মেলায় আসেন।  স্বপনবাবু বলেন, প্রতিবছর বদর সাহেবের দরগায় চাদর চড়িয়ে শ্রদ্ধা জানাই। এবারও চাদর চড়িয়ে শ্রদ্ধা জানিয়েছি। বদর মেলা আজ সর্ব ধর্মের মিলন মেলায় পরিণত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ