সংবাদদাতা, কালনা: বুধবার দুপুরে বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম প্রতিমা দাস (৩১)। বাড়ি কালনা থানার সহজপুরে। শ্বশুরবাড়ির লোকেদের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। যদিও এই দাবি মানতে চাননি বাপের বাড়ির লোকেরা। তাদের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিস মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তে নিয়ে যায়। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। ওই গৃহবধূকে খুন করা হয়েছে কিনা সেটি মৃতদেহ পরীক্ষা করে জানানোর মতো বিশেষজ্ঞ চিকিৎসক কালনা হাসপাতালে নেই। ফলে মৃতদেহটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রেফার করা হয়।মৃতার মা মঙ্গলী দাস বলেন, মেয়ে উপর জামাই অত্যাচার করত। বেশ কয়েকবার বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে আসে। আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়। বুধবার দুপুরে আমাদের জানানো হয় মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। আমরা মনে করি মেয়ে আত্মঘাতী হতে পারে না। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিসকে সব জানানো হয়েছে।
Advertisement
মৃতার স্বামী বিশ্বনাথ রায় বলেন, স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসা চলছিল। মাঝে মাঝে এদিক ওদিক চলে যেত। ছেলে উচ্চ মাধ্যমিক ও মেয়ের মাধ্যমিক পরীক্ষার টেষ্ট পরীক্ষা চলছে। বুধবার আমি ভোরে কাজে চলে যাই। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে স্কুলে যায়। দুপুরে বাড়িতে এসে দেখি স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলছে। শ্বশুরবাড়ির অভিযোগ ঠিক নয়। পুলিস ছেলেমেয়ে ও প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করলেই স্ত্রীর সম্পর্কে সব জানতে পারবে।
অন্যদিকে, কালনা-কোটোয়া রেল রুটে সমুদ্রগড় স্টেশনের কাছে জালুইডাঙা এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। মৃতের নাম ইউনুস শেখ (৫৭)। বাড়ি নাদনঘাট থানার মিনাপুর। কালনা জিআরপি মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
মৃতের ভাই গোলাম নবি শেখ বলেন, দাদা মঙ্গলবার কালনা নিভুজিতে বোনের বাড়ি বেড়াতে যাব বলে বের হয়। বোনের বাড়ি ঘুরে বুধবার সকালে সমুদ্রগড় এলাকায় আসে। এলাকায় একটি মসজিদে নামাজ পড়ে। দুপুরের দিকে দাদাকে সমুদ্রগড়-কালীনগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে ক্ষত বিক্ষত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। জিআরপি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জিআরপি জানায়, ট্রেনের ধাক্কায় মারা গেছে।