নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের কালনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। গত কয়েক দিনের মধ্যে এখানে প্রায় ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই মহকুমায় গত বছরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে জেলায় বৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। তাতেই মশার উপদ্রব বেড়েছে।



