Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় আগুনে পুড়ল মাঠে কেটে রাখা ধান

কালনায় আগুনে পুড়ল মাঠে কেটে রাখা ধান
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: মাঠে কেটে রাখা ধানের গাদায় আগুন লাগানোর ঘটনায় কালনার বুলবুলিতলা রামপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এক বিঘা জমির ধান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর মাঠে এক বিঘা জমির ধান কেটে জড়ো করে রেখেছিল আলতাফ হোসেন মণ্ডলের পরিবার। বুধবার রাত ৮টা নাগাদ অনেকেই দেখেছেন মাঠে আগুন লেগেছে। সকলে ভাবেন ধানের নাড়ায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে আলতাফ হোসেন মণ্ডলের পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখেন, তাঁদের এক বিঘা জমির ধান পুড়ে সব নষ্ট হয়ে গিয়েছে। দিন কয়েক আগেও কালনা-২ ব্লকের নেপাকুলি এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের কেটে রাখা ধানে কে বা কারা আগুন ধরিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছিল। আলতাফ হোসেন মণ্ডল বলেন, বুলবুলিতলা ফাঁড়ির পুলিসকে সব জানানো হয়েছে। পুলিস এসে দেখে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ