নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: পারদ পতন কোচবিহারে! একঝটকায় কোচবিহার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি নেমে দাঁড়িয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা পাহাড়ি জেলা কালিম্পংয়ের থেকেও নীচে। পৌষের শুরুতেই তাপমাত্রার এমন পতন নিয়ে কোচবিহারের শীতপ্রিয় বাঙালিরা রীতিমতো উচ্ছ্বসিত। তাঁদের প্রত্যাশা, জেলায় শীতের কামড় আরও তীব্র হবে। এদিকে, ‘মেলো টি ফেস্টিভাল’ নিয়ে জমজমাট পাহাড়। শুক্রবার ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপাল, ভুটান ছাড়াও সুদূর ইউরোপের ব্যান্ডের টিম, রাশিয়ার স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাতা, দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলিটরা আসবেন। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিস।
Advertisement
দু’দিন ধরে কোচবিহারের আকাশ মেঘমুক্ত। যার জেরে দিনের অধিকাংশ সময় রোদ ঝলমলে থাকছে। সন্ধ্যার পর থেকেই জাঁকিয়ে শীত পড়ছে। যা থাকছে সকাল পর্যন্ত। জেলাবাসী বলেন, দিনে মনোরম আবহাওয়া। কিন্তু সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শরীরে কাঁপুনি ধরছে। পৌষের শুরুতেই এতটা ঠান্ডা পড়বে, ভাবা যায়নি। আর কিছুদিন পর আরও জবুথবু অবস্থা হবে বলেই মনে হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবি ও সোমবার কোচবিহার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও ২ ডিগ্রি নেমেছে। কিন্তু পাহাড়ি জেলা কালিম্পং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দু’দিন ধরে সেখানকার পারদের অবস্থান প্রায় একই জায়গায়। অর্থাৎ কালিম্পং থেকে প্রায় ১ ডিগ্রি কম কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, সোমবার রাতে পাহাড়ের আকাশ ছিল মেঘলা। এজন্য সেখানে তাপমাত্রা নামতে পারেনি। কিন্তু কোচবিহারের আকাশ ছিল মেঘমুক্ত। তাই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।
গত দু’দিনের তুলনায় শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ১ ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ও জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে, ১২.৪ এবং ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, আরও দু’দিন এমন আবহাওয়া থাকবে। পশ্চিমীঝঞ্ঝার জেরে শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে। পাহাড়ের উঁচু উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, দার্জিলিং জেলা পুলিসের মেলো টি ফেস্টিভাল নিয়ে মেতেছে পাহাড়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এবারের উৎসবে ২৫০টি ব্যান্ডের দল অংশ নেবে। ইতিমধ্যে ইউরোপের একটি দল চলে এসেছে। এছাড়া নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের ব্যান্ডের দল অংশ নেবে। স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতায় ৬০ জনের মধ্যে রাশিয়ার এক প্রতিযোগী রয়েছেন। রোড রেসে স্থানীয়দের পাশাপাশি নেপাল, ভুটান ও কোরিয়ার প্রতিযোগীরা অংশ নেবেন।