Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিম্পংয়ে গাড়ি দুর্ঘটনায় জখম শিলিগুড়ির ৫

কালিম্পংয়ে গাড়ি দুর্ঘটনায় জখম শিলিগুড়ির ৫
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় ঘুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই ছোট গাড়ি। রবিবার দুপুরে ঘটনাটি কালিম্পং জেলার রিয়াং থানার সানতার এলাকায় ঘটে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে পাঁচজন একটি গাড়িতে চেপে কালিম্পংয়ে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে গাড়িটি সানতারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিস। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ