Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতায় যাওয়ার পথে গাঁজা ভর্তি গাড়ি আটক খড়গ্রামে

কলকাতায় যাওয়ার পথে গাঁজা ভর্তি গাড়ি আটক খড়গ্রামে
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কোচবিহার থেকে কলকাতা যাওয়ার পথে গাঁজা ভর্তি গাড়ি আটক করল মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিস। শনিবার রাতের ওই ঘটনা ফরাক্কা হলদিয়া বাদশাহি সড়কের খড়গ্রাম থানার শেরপুর গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনের। পুলিস দুই গাঁজা পাচারকারীকেও গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সুমন সরকার ও শুভজিৎ নাথ। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার নিউ ব্যারাকপুর এলাকায়। উদ্ধার করা হয়েছে ৩৫ কিলোগ্রাম গাঁজা। রবিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার ফের তাদের বহরমপুরে বিশেষ আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
খড়গ্রাম থানার পুলিস সূত্রে জানান হয়েছে, এদিন রাতে পুলিসের কাছে গোপন সূত্রে খবর ছিল যে একটি ছোট গাড়ি করে গাঁজা পাচার করা হচ্ছে ওই রাস্তা দিয়ে। সেইমত পুলিস সেখানে নাকা চেকিং শুরু করে। এরপর রাত ১০টা নাগাদ খড়গ্রামমুখি একটি সাদা রংয়ের গাড়ি আসতেই পুলিস সেটিকে আটকায়। পরে তল্লাশি হতেই গাঁজা উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, গাঁজার প্যাকেটগুলি কোচবিহার থেকে নিয়ে আসা হচ্ছিল। কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল। 
সম্পর্কিত সংবাদ