ক্যালকাটা স্কুল অব মিউজিকে পারফর্ম করল ‘নেটিভ জ্যাজ কোয়ার্টেজ’। উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের ডেপুটি ডিরেক্টর হুয়ান ক্লার। স্থানীয় তথা ফোক মিউজিক ব্যবহার করে পারফরম্যান্সের বিভিন্ন দিকগুলি সাজানো হয়েছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা রয়েছেন এই দলে। রয়েছেন ডেলবার্ট ডেল অ্যান্ডারসন (ট্রাম্পেট শিল্পী), মাইকেল বার্থোলোমিউ গ্লিন (ডাবল বাস প্লেয়ার) প্রমুখ। উল্লেখ্য, কয়েকদিন আগেই নাগাল্যান্ডের ‘হর্নবিল’ উৎসবে পারফর্ম করেছে এই দল।



