Bartaman Logo
২৭ মে, ২০২৬

কলকাতায় কনসার্ট

কলকাতায় কনসার্ট
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
জাতীয় পুরস্কারজয়ী হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতশিল্পী মহেশ কালের কনসার্ট সদ্য আয়োজিত হল কলকাতায়। প্রথমবার কলকাতায় পারফর্ম করে অত্যন্ত খুশি শিল্পী। জিডি বিড়লা সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করে দর্শককে। হিন্দুস্তানি শাস্ত্রীয় রাগের পাশাপাশি তাঁর নিজের কিছু রচনাও পরিবেশন করেন মহেশ। শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তরুণ প্রজন্মের মধ্যে মহেশের অবদান অনস্বীকার্য। বর্তমানে সান ফ্রান্সিসকোতে থাকেন তিনি। চলতি বছর এই তরুণ শিল্পী ভারতের কনসাল জেনারেলের তরফে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন। কলকাতার পর একে একে পুনে, ভাদোদরা, মুম্বই, দেরাদুনে মহেশের কনসার্ট আয়োজিত হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ