Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কলকাতায় বুটিক খুলল জোয়া জুয়েলারি ব্র্যান্ড

কলকাতায় বুটিক খুলল জোয়া জুয়েলারি ব্র্যান্ড
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
হীরের গয়না তো অনেক দেখেছেন। কিন্তু ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন খুব কম জায়গাতেই পাওয়া যায়। টাটার ডায়মন্ড বুটিক ‘জোয়া’ এই মেলবন্ধনের অন্যতম ঠিকানা। প্রতিটি গয়না শিল্পীর হাতের নকশায় যেন প্রাণ পায়। গত ১৫ বছর ধরে দেশের নানা শহরে জোয়া বিপণি খুলেছে। এবার তারা পা রাখল কলকাতায়। জোয়া জুয়েলারি ব্র্যান্ড এই প্রথম পূর্ব ভারতে তাদের স্টোর তৈরি করল। কলকাতার শেক্সপিয়র সরণিতে বুটিক খুলল এই ব্র্যান্ড। ডিজাইনার তথা লেখিকা টুইঙ্কল খান্না এবং টাইটান জুয়েলারির সিইও অজয় চাওলা এর উদ্বোধন করেন। অজয় জানান, আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনে জোয়া নিজস্ব কালেকশন নিয়ে কলকাতার ক্রেতাদের জন্য তৈরি। শুধু গয়না নয়, জোয়ার নানা ধরনের ম্যুরাল, ভাস্কর্যতেও রয়েছে শিল্পসুষমা। এই বুটিকে এলে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারেন যে কোনও মহিলা। টুইঙ্কল বলেন, ‘ব্র্যান্ড হিসেবে জোয়া যেন  সংস্কৃতি, ঐতিহ্যের রাজধানী। প্রতিটি জিনিস এত সুন্দরভাবে তৈরি, যেন আলাদা গল্প রয়েছে। আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোয়া আদর্শ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ