Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলিকের পাখি গণনা নিয়ে বিতর্ক

কুলিকের পাখি গণনা নিয়ে বিতর্ক
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চলতি বছর গণনায় কুলিক পক্ষীনিবাসে গত বছরের তুলনায় বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা। তা নিয়ে বন দপ্তর উচ্ছ্বসিত হলেও পাখির সংখ্যা বৃদ্ধি নিয়ে রবিবার সন্দেহ প্রকাশ করলেন পক্ষীবিদ তরুণ কে রায়। তাঁর দাবি, সেপ্টেম্বরের যে গণনা পর্ব চলেছে, তাতে পাখির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ নেই। কারণ, গণনা পদ্ধতিটি ত্রুটিপূর্ণ। দেশের অন্যত্র পরিযায়ী পাখির আগমণ কমছে বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তনের জন্য। তাঁর দাবি, কেন্দ্রীয় ফান্ড পাওয়ার জন্য এ ধরনের পরিসংখ্যান বন দপ্তর সামনে এনেছে বলে মনে হয়। এদিকে পক্ষীবিদের এমন অভিযোগ প্রসঙ্গে বন দপ্তরের রায়গঞ্জ ডিভিশনের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, দীর্ঘ বছর ধরে যেভাবে গণনা চলছে, সেই পদ্ধতি মেনেই হয়েছে গণনা। এর থেকে বেশি এব্যাপারে কিছু বলার নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ