Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলকুলিহাটের সীমানা নির্ধারণের দাবি  

কুলকুলিহাটের সীমানা নির্ধারণের দাবি
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রামের কুলকুলিহাটের সীমানা নির্ধারণের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। হাটের সীমানা নির্ধারণ করে তারপর উন্নয়নমূলক কাজ করা হোক। গত ১০ ডিসেম্বর হাটটি পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা। কুলকুলিহাটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১৫টি হাটশেড তৈরি করা হবে। ইঞ্জিনিয়ারদের হাট পরিদর্শনের সময় ব্যবসায়ীরা দাবি জানান, প্রথমে হাটের সীমানা নির্ধারণ করা হোক। তারপর হাটশেড তৈরি করা হোক। এই দাবিতে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি পাঠান কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ