Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজের উন্নতিকল্পে ১০ লক্ষ দান সাংসদ খলিলুরের  

কলেজের উন্নতিকল্পে ১০ লক্ষ দান সাংসদ খলিলুরের
 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের উন্নতিকল্পে ১০ লক্ষ টাকা দান করলেন জঙ্গিপুরের সাংসদ সদস্য খলিলুর রহমান। মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের নুর মহম্মদ কলেজে কনফারেন্স হলের উদ্বোধন করেন খলিলুর সাহেব। সেখানেই তিনি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে প্রতি বছর এক লক্ষ টাকা করে স্কলারশিপ দেওয়ার কথাও ঘোষণা করেন। সংসদ সদস্যের এই ঘোষণায় কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা সকলেই উচ্ছ্বসিত। আর কিছুদিনের মধ্যেই কলেজে ন্যাকের প্রতিনিধি দল পরিদর্শনে আসবে। তার আগেই গোটা কলেজকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে।
Advertisement
খলিলুর সাহেব বলেন, কলেজের উন্নতিকল্পে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আগেই এক লক্ষ টাকার স্কলারশিপ চালু ছিল। নানা কারণে তা বন্ধ হয়ে গিয়েছে। এটা যাতে চালু থাকে তারজন্য আমি এক লক্ষ টাকা দিয়েছি। আগামী দিনেও এই স্কলারশিপের টাকা নুর পরিবার বহন করবে। আমরা চাই ছেলেমেয়েরা এগিয়ে যাক। তারা দেশের নাম উজ্জ্বল করুক।
এদিন কলেজের একটি আধুনিক কনফারেন্স হলের উদ্বোধন করেন খলিলুর সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় শিক্ষা প্রসারে নুর পরিবারের অবদানের কথা তুলে ধরেন তিনি। স্কলারশিপের টাকা যাতে যথাযথভাবে ব্যবহার হয় সেবিষয়েও তিনি কলেজ কর্তৃপক্ষকে নজর রাখার জন্য বলেন। কলেজের প্রিন্সিপ্যাল রাজেশ দাস বলেন, অনুদানের টাকা কলেজের উন্নয়নের কাজে লাগানো হবে। আগামী মাসেই ন্যাকের টিম আসার কথা রয়েছে। মূলত তার আগেই আমরা সবরকম প্রস্তুতি সেরে রাখছি। এছাড়া দুঃস্থ ও মেধাবী যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ