Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালজানি সেতুতে বাইক দুর্ঘটনায় মৃত্যু

কালজানি সেতুতে বাইক দুর্ঘটনায় মৃত্যু
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: মঙ্গলবার রাতে ১৭ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার চিলাখানা-১ গ্রাম পঞ্চায়েতের কালজানি সেতু সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রামপ্রসাদ পাল (৩৮)। তাঁর বাড়ি উত্তর পালপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠিয়েছে পুলিস। মৃতের কাকা গোবিন্দ পাল বলেন, রাতে পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। ভাইপো পরে বাইক চালিয়ে মারুগঞ্জে আসছিল। আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালজানি সেতু সংলগ্ন লোহার ব্যারিকেডে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ