Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার দিন গণপরিবহণ সচল থাকবে

কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার দিন গণপরিবহণ সচল থাকবে
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা। আগামী রবিবার তা অনুষ্ঠিত হতে চলেছে। কলেজের ভাবী শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছেন কয়েক হাজার যুবক-যুবতী। ওইদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি গণপরিবহণের ব্যবস্থা করা হয়েছে। রবিবার ছুটির দিনে লোকাল ট্রেন অপেক্ষাকৃত কম চলে। কিন্তু আগামী রবিবার হাওড়া-শিয়ালদহ ডিভিশনে সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো ট্রেন চলাচল করবে। সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশের অন্যতম ব্যস্ত শাখায় পরীক্ষার্থীদের জন্য বাড়তি লোকাল ট্রেন চলাচল করবে। একইসঙ্গে রবিবার রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় বাস, মিনিবাস, অটো, ট্যাক্সিসহ বিবিধ গণপরিবহণ সচল রাখা নিশ্চিত করতে চাইছে রাজ্য। পরিবহণ দপ্তরের তরফে সমস্ত বেসরকারি মালিক সংগঠনকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন করা হয়েছে। সূত্রের দাবি, রবিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বাড়তি মেট্রো রেক চালাবে রেল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ