Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজে অনুষ্ঠান

কলেজে অনুষ্ঠান
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হল। এদিন কলেজের মিটিং হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজের পথচলার বিষয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। কলেজের ৫০ বছর পূর্তি উৎসব নিয়ে মতবিরোধ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। ১৯৭৫ সালে হরিরামপুরের মতো প্রান্তিক এলাকায় কলেজ নির্মাণ করেন তৎকালীন রাজ্যের মন্ত্রী জয়নাল আবেদিন। সেই সময় হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজের মাটির ঘরে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চলত। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে হরিরামপুর কলেজ সরকারি অনুমোদন পায়। তিল তিল করে গড়ে ওঠা হরিরামপুর কলেজের শ্রীবৃদ্ধি নিয়েও আলোচনা হয় ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে। কলেজ স্থাপনের সময়কার কোষাধ্যক্ষ সামসুল আবেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  আগামীতে বড় করে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করার ভাবনা কলেজ কর্তৃপক্ষের।
Advertisement
সম্পর্কিত সংবাদ