সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি কলেজে টিএমসিপির ইউনিট ঘোষণা হতেই চূড়ান্ত অসন্তোষ দানা বেঁধেছে। বৃহস্পতিবার রাতে কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক মাসুম আক্তার সহ অন্যরা। যদিও খবর পেয়ে পুলিস পৌঁছে বিক্ষোভ তুলে দেয়। এদিন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক কার্যালয়ে ব্লক সভাপতি তপনকুমার গুহ কলেজ ইউনিট ঘোষণা করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন টিএমসিপির ব্লক সভাপতি শাহানুর আলম সহ অন্যান্যরা। টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিটের নতুন সভাপতি সুরজিৎ দাস, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কামেল হাসনাথ চৌধুরী। কমিটিতে ৩৬জন জায়গা পেয়েছেন। এদিন টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিটের প্রাক্তণ সাধারন সম্পাদক মাসুম আক্তার বলেন, কলেজ ইউনিট কমিটিতে অযোগ্যদের আনা হয়েছে। কলেজ পাসআউটদের দায়িত্ব দেওয়া হয়েছে। একারণেই বিক্ষোভ দেখানো হয়েছে।
Advertisement
যদিও বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি ব্লক সভাপতি শাহানুর আলম বলেন, রাতের অন্ধকারে কারা বিক্ষোভ দেখিয়েছে, জানা নেই।



