Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জের ধামজায় পুকুরে ডুবে মৃত্যু

কালিয়াগঞ্জের ধামজায় পুকুরে ডুবে মৃত্যু
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের ধামজা এলাকায় পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস জানিয়েছে মৃতের নাম,  গৌতম প্রামাণিক (৫৬)। তিনি স্থানীয় একটি রেশন দোকানের কর্মী ছিলেন। মঙ্গলবার রাতে পাশের গ্রামে এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন তিনি। বাড়ি না ফেরায় বুধবার অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গৌতমবাবুকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ