Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জ থানার মন্দিরে কালীপুজো

কালিয়াগঞ্জ থানার মন্দিরে কালীপুজো
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: শনিবার রাতে কালিয়াগঞ্জ থানার কালী মন্দিরে পুজো হল। প্রথা মেনে  রাতভর চলে কালীপুজজো। এই উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে কালী মন্দিরের পাশাপাশি কালিয়াগঞ্জ  থানা। এবছর এই পুজোর ৩৫তম বর্ষ। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় সহ অন্যরাও পুজোয় উপস্থিত ছিলেন। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, পুলিসের উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই পুজোর আয়োজন করা হয় প্রতিবছর। পুজো দিতে এলাকার বাসিন্দারা ভিড় জমান পুজো মণ্ডপে।
Advertisement
সম্পর্কিত সংবাদ