নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল কালীগঞ্জে। সেখানকার পালিতবেগিয়া পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী সহ তৃণমূলের অন্য সদস্যরা আদালতের দ্বারস্থ হয়েছেন। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, আমি তদন্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।
Advertisement
পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী ঝর্ণা শেখ বলেন, সিপিএম পরিচালিত পঞ্চায়েত সরকারি কাজে অনিয়ম করেছে। বিভিন্ন গ্রামসভাতেও স্কুল পড়ুয়াদের আনা হচ্ছে। যা করা যায় না। আমরা এর বিরুদ্ধে আদালতে গিয়েছি।
পঞ্চায়েত প্রধান হালিমা বিবি বলেন, কোনও অনিয়ম হয়নি। পঞ্চায়েতের তরফে আমরা আদালতে সবকিছু জমা করব। এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।
কয়েকমাস আগে পালিতবেগিয়া পঞ্চায়েতে সরকারি কাজে অনিয়মের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সদস্যরা। নিয়ম-বহির্ভূতভাবে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঠিকাদারের পর্যাপ্ত ক্রেডেনশিয়াল ছিল না বলেও বিরোধীরা দাবি করেছিল। তদন্তে নেমে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রধান ও এক কর্মীকে শোকজ পর্যন্ত করেছিল।