Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে রিজার্ভারের কাজে গতির নির্দেশ

কালীগঞ্জে রিজার্ভারের কাজে গতির নির্দেশ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জেলাশাসকের পরিদর্শনের পরই কালীগঞ্জে পিএইচই’র জলসমস্যা মেটাতে তৎপর হল প্রশাসন। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জে প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি ও পিএইচ’র আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানে বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন, বিডিও অঞ্জন চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। কীভাবে তাড়াতাড়ি ব্লকে পানীয় জলের সমস্যা মেটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাতে পিএইচই’র নতুন রিজার্ভার তৈরির কাজে গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, ওভারহেড রিজার্ভারের কাজ তাড়াতাড়ি শেষ করা, যে সমস্ত গ্রামে জলের সমস্যা রয়েছে, সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন বলেন, পিএইচই’র জল সরবরাহ নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি আমরা আগে একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। আমরা পিএইচই’র সঙ্গে কাজ করে গ্রামের মানুষের সমস্যার সমাধান করতে চাই। কালীগঞ্জ ব্লকে পিএইচই’র জল সরবরাহ নিয়ে বড় সমস্যা রয়েছে। বেশিরভাগ জায়গায় ট্যাপকল বসানো হলেও তা থেকে জল পড়ে না। সম্প্রতি প্রাতঃভ্রমণে বেরিয়ে দেবগ্রাম পঞ্চায়েতে এসেছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ। সেখানে গ্রামের বাসিন্দারা তাঁর কাছে জলের সমস্যার কথা জানান। ওই গ্রামের বেশিরভাগ জায়গায় একবছর আগেই পিএইচই ট্যাপকল বসিয়েছে। কিন্তু বেশিরভাগ কল থেকে জল পড়ে না। 
সম্পর্কিত সংবাদ