Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জ ও রানিতলায় দু’টি অস্বাভাবিক মৃত্যু

কালীগঞ্জ ও রানিতলায় দু’টি অস্বাভাবিক মৃত্যু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: প্রেমিকের মঙ্গল কামনায় শিবরাত্রির ব্রত করেছিলেন যুবতী। মায়ের কাছে ধরা পড়ে বকুনি খেয়ে অভিমানে কীটনাশক খেয়ে আত্নঘাতী হলেন ওই যুবতী। বুধবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে বুধবার গভীর রাতে যুবতীর মৃত্যু হয়। মৃত যুবতীর নাম বালিকা রাজোয়ার (১৯)। বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার শেরপুরে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর। বছর দেড়েকের সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠতায় পরিনত হয়েছিল। প্রেমিকের জন্য বুধবার শিবরাত্রির ব্রত রেখেছিলেন। সেই কথা বড় মেয়ের কাছ থেকে জানতে পারেন মা নিপালি রাজোয়ার। এই নিয়ে নিপালিদেবী মেয়েকে বুধবার বিকেলে বকাবকি করেন। নিপালীদেবী বলেন, বড় মেয়ের বিয়ে হয়নি। ছোট মেয়েকে শুধু বলেছিলাম দিদির বিয়ে দেওয়ার পর ছেলেকে দেখে তার পরিবারের সঙ্গে কথা বলব। আপাতত এই সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দিয়েছিলাম।
মায়ের বকুনি খেয়ে মনমরা হয়ে বসেছিলেন বালিকা। সন্ধ্যায় দিদি ও মায়ের সঙ্গে মণ্ডপে শিবের মাথায় জল ঢালতেও যাননি। বড় মেয়েকে নিয়ে নিপালীদেবী ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় ছটফট করছে। উদ্ধার করে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের বাবা প্রলয়কুমার রাজোয়ার বলেন, পরের জমিতে খেটে সংসার চালাই। কিন্তু দুই মেয়ের সখ আহ্লাদ মেটাতে কোনও কসুর করিনি। মা ভালোর জন্য বকেছিল। মেয়ে বুঝল না।
অন্যদিকে বাড়িতে বকুনি খেয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক মাদ্রাসা ছাত্র। মৃত ছাত্রের নাম মোসাইদ করিম(১৮)। বাড়ি রানিতলা থানা এলাকার মেহেদিপুরে। 
এলাকারই খারিজি মাদ্রাসায় পড়ত মোসাইদ। বুধবার সকালে বাড়িতে মোবাইল ঘাঁটায় বাবা বকাবকি করেছিলেন। তাতেই অভিমানে কীটনাশক খায়। সঙ্গে সঙ্গে নসিপুর ও পরে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই বুধবার সন্ধ্যায় মৃত্যু হয়। মৃতের দাদা সুমন শেখ বলেন, মোবাইল ঘাঁটছিল বলে বকাবকি করেছিল। তাতেই অভিমান হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ