নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: আড়াইশো গ্রাম মরফিন সহ দু’জনকে গ্রেপ্তার করল এসটিএফ। শুক্রবার ভোরে কালীগঞ্জ থানার কাটোয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম হানিফ শেখ ও মহম্মদ ইমরান। তাদের বাড়ি মুর্শিদাবাদ থানা লালগোলা এলাকায়। শুক্রবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেন।



