সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ঝাড়ফুঁকের পর বধূর মৃত্যু হয়েছে অভিযোগ করে ওঝার বাড়িতে গিয়েছিলেন পরিজন ও বাসিন্দারা। সেখানে সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় ১৩ জনকে আটক করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিস। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্রামে এক ওঝা রয়েছেন। দুই মাস আগে তিনি ঝাড়ফুঁক করার পর গ্রামের এক বধূর মৃত্যু হয় বলে অভিযোগ। গ্রামের বাসিন্দাদের দাবি,ওই ওঝার জন্যই বধূ প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে গ্রামের বাসিন্দারা তাঁর বাড়িতে গেলে ওঝার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র, লাঠি নিয়ে চড়াও হন বলে অভিযোগ। ঘটনায় গ্রামের বাসিন্দা দিলীপ বসাক ও প্রতিমা রায় জখম হন। জখমদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। শনিবার রাতেই এলাকায় যান কালিয়াগঞ্জ থানা এবং জেলা পুলিসের আধিকারিকরা।
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অভিযোগ হয়েছে। এলাকায় পুলিস পিকেট বসানোর পর অভিযুক্ত ও তার পরিবারের বাসিন্দাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কালিয়াগঞ্জে বিডিও প্রশান্ত রায় বলেন, গ্রামে ব্লক প্রশাসনের আধিকারিকরা গিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছেন। অন্ধ বিশ্বাস দূর করতে প্রচার চলবে গ্রামে।