সংবাদদাতা, বর্ধমান: নদীয়া জেলার কালীগঞ্জ থানার কুঠুরিয়ায় গরম দুধে পড়ে দগ্ধ হয়ে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃতার নাম মিষ্টু ঘোষ। দিনকয়েক আগে ঘরে খেলা করার সময় গরম দুধে সে পড়ে যায়। তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরি করা হয়। শুক্রবার ভোরে মিষ্টুর মৃত্যু হয়।



