Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে গলায় হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা মহিলার

কালীগঞ্জে গলায় হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা মহিলার
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: রোগযন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের গলায় হাঁসুয়ার কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন নদীয়ার এক বয়স্ক মহিলা। তিনি হাড় ক্ষয়ের রোগে আক্রান্ত। তার চিকিৎসাও চলছে। কিন্তু যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তিনি। বুধবার দুপুরে রক্তাক্ত অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হায়াপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।
Advertisement
কাটোয়ার ভাগীরথীর অপর পাড়েই রয়েছে নদীয়া জেলার জালীগঞ্জ থানা  এলাকার কান্দিপুর গ্রাম। সেখানেই ওই মহিলা ভারতী দে(৫৮)-র বাড়ি। স্বামী দেবু দে বাড়িতেই থাকেন। ওই মহিলার বাড়িতে স্বামী ছাড়াও ছেলে, বউমা ও দুই নাতি-নাতনি রয়েছে। তাঁর দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। এদিন বাড়িতে কেউ ছিলেন না। ছেলে বাপি দে কাজে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর স্ত্রী শম্পাদেবী কয়েকদিন আগেই বাবার বাড়ি গিয়েছেন। বাড়িতে ভারতীদেবী ও নাতি ও নাতনিকে নিয়ে ছিলেন। সকালের দিকে ভারতীদেবী আচমকা হাঁসুয়া দিয়ে নিজের গলায় কোপ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঠাকুমার গলা দিয়ে রক্ত বের হতে দেখে নাতি অনিরুদ্ধ জ্ঞান হারিয়ে ফেলে। আর নাতনি পায়েল প্রতিবেশীদের ডেকে আনে। খবর পেয়ে তাঁর ছেলে ও স্বামী দ্রুত বাড়ি ফিরে আসেন। ছেলে মাকে নৌকায় চাপিয়ে ভাগীরথী পেরিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ভারতীদেবীর মেয়ে সমিতা দে বলেন, মায়ের চিকিৎসা চলছে। শারীরিক যন্ত্রণার জন্য মা প্রায়ই মৃত্যুর কথা বলত। এদিন সেজন্যই হয়তো নিজের গলায় কোপ মেরেছে।
সম্পর্কিত সংবাদ