নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ৫১৩গ্রাম হেরোইন সহ দু’জনকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। বুধবার রাতে কালীগঞ্জ থানার পানিঘাটা থেকে মোরসালিম শেখ ও বাবর আলি শেখকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি মত্তাকিনুর রহমান বলেন, এসটিএফ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পানিঘাটায় অভিযান চালায় বেঙ্গল এসটিএস। সেখানে ওই দু’জনের কাছ থেকে ৫১৩গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়। ধৃতদের বাড়ি পলাশিপাড়া থানা এলাকায়। গোয়েন্দাদের অনুমান, তারা হেরোইন পাচারের কাজ করত।
এমনিতেই কালীগঞ্জ, পলাশীপাড়া এলাকা মাদকের আঁতুড় হয়ে উঠেছে। সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে হেরোইন তৈরির কাঁচামাল নিয়ে আসা হয়। পলাশীপাড়ার নলদহ এলাকায় মাদক তৈরি করা হয়। তারপর তা অন্যত্র পাচার করা হয়। পাচারের জন্য বহু ক্যারিয়ার নিয়োগ করেছে বেআইনি কারবারিরা।