Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে দেশি মদ সহ গ্রেপ্তার ১

কালিয়াগঞ্জে দেশি মদ সহ গ্রেপ্তার ১
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দেশি মদ বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ধর্মবীর পাসোয়ান। তার কাছ থেকে ছয় বোতল দেশি মদ সহ উদ্ধার হয়েছে। তাকে কালিয়াগঞ্জ শহরের রেল কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকাতেই তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি সংলগ্ন স্থানে দেশি মদ বিক্রির সময় পুলিস তাকে গ্রেপ্তার  করে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ