Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে ধৃত রান্নার গ্যাসের অবৈধ কারবারি

কালিয়াগঞ্জে ধৃত রান্নার গ্যাসের অবৈধ কারবারি
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ধনকৈল বাজারে অবৈধভাবে রান্নার গ্যাসের কারবারের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাধেশ্যাম গৌর। তার বাড়ি ধনকৈল এলাকাতেই। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে বাজারে দোকান খুলে অবৈধভাবে রান্নার গ্যাসের ব্যবসার অভিযোগ রয়েছে। ডিইবি বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানায় দিয়েছে। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। এদিন বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ