Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

কালিয়াগঞ্জে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: চুরির ঘটনায় তদন্ত নেমে কালিয়াগঞ্জ থানার মহাদেবপুর গ্ৰাম থেকে গ্ৰেপ্তার করা হল দুই যুবককে। করণদিঘি থানার পুলিস জানিয়েছে,  হাইস্কুল পাড়ার মহম্মদ ইন্টুর বাড়িতে গত সোমবার চুরি হয়েছিল। 
Advertisement
তদন্ত নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজেশ সাহা ও সনাতন বর্মনকে শনাক্ত করা হয়। কালিয়াগঞ্জ ও করণদিঘি থানার পুলিসের উদ্যোগে তাদের ধরার পর চুরি যাওয়া ৪০ হাজার টাকা ও দু’টি মোবাইল উদ্ধার হয়। দু’জনকে ইসলামপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিস হেফাজত হয়েছে।
সম্পর্কিত সংবাদ