Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে বাসের ধাক্কায় জখম দুই

কালিয়াগঞ্জে বাসের ধাক্কায় জখম দুই
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় গুরুতর জখম বাইক চালক ও আরোহী। শুক্রবার রাতে কালিয়াগঞ্জের বোঁচাডাঙা পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, জখম দুই যুবকের নাম শুভঙ্কর দাস এবং বীরু সরকার। তাঁরা কালিয়াগঞ্জ ব্লকের বাসিন্দা। 
Advertisement
পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দু’জনকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর পুলিস বাসটিকে আটক করে থানায় আনলেও চালক ও সহকারী পলাতক। 
সম্পর্কিত সংবাদ