নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ব্লাড ব্যাঙ্কের বাস এবং যাত্রীবোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের এবং জখম হয়েছেন ছ’জন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের পলাশী এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ সিংহ (২৮)। তাঁর বাড়ি কালীগঞ্জের রানির বড় চাঁদঘর এলাকায়। দুর্ঘটনায় জখমদের বাড়িও কালীগঞ্জে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁরা বর্তমানে ওখানেই চিকিৎসাধীন।
Advertisement
জানা গিয়েছি, পলাশীপাড়ার থানার পলসন্ডা এলাকায় একটি সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেইমতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের বাসটি আসছিল। পলাশীর পিডব্লুডি মোড়েরর কাছ উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই টোটোতে সাতজন যাত্রী ছিল। তাঁরা সকলেই জখম হন। তাঁদের দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
ব্লাড ব্যাঙ্কের বাসের চালক তীর্থ দাস বলেন, ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে পলাশীর দিকে যাচ্ছিলাম। তখন টোটোটি দ্রুতগতিতে উল্টো দিক থেকে এসে সামনে ধাক্কা মারে। টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমাদের গাড়িতে ছ’জন ছিলেন। কারও কোনও ক্ষতি হয়নি। তবে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।