Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার যুবক   

কালিয়াগঞ্জে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার যুবক 
 
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রাতের অন্ধকারে পলিথিনে মুড়ে ব্রাউন সুগার নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মঞ্জুর আলম। বাড়ি কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর এলাকায়। শনিবার রাতে বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১১০গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য এক লক্ষ টাকা। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে খবর আসে, ওই যুবকের কাছে ব্রাউন সুগার আছে। তাই রাতে হানা দিয়ে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় যুবককে। রবিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে দুই দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। যুবকের কাছে কোথা থেকে ব্রাউন সুগার এল, কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ