Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে বাল্যবিবাহ ও স্কুলছুট রুখতে অনুষ্ঠান

কালীগঞ্জে বাল্যবিবাহ ও স্কুলছুট রুখতে অনুষ্ঠান
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাল্যবিবাহ ও স্কুলছুট রুখতে কালীগঞ্জ ব্লকে সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার মীরা গার্লস হাইস্কুলে এই অনুষ্ঠানে কৃষ্ণনগরের সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী, বিডিও অঞ্জন চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্কুলপড়ুয়াদের নিয়ে কুইজ হয়েছে।
Advertisement
মহকুমা শাসক বলেন, বিভিন্ন ব্লকে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সোমবার নাকাশিপাড়ায় অনুষ্ঠান হয়েছিল। বিশেষত যেসব জায়গায় বাল্যবিবাহ ও স্কুলছুটের সমস্যা বেশি-সেখানেই এই অনুষ্ঠান হচ্ছে। যাতে পড়ুয়ারা এসব বিষয়ে সচেতন হতে পারে।
২০২৩-২৪ অর্থবর্ষে জেলায় প্রায় দু’হাজার ছাত্রী স্কুলছুট হয়েছে। চাপড়া ব্লকে স্কুলছুট ছাত্রীর সংখ্যা ৪৮২। কালীগঞ্জ ব্লকে ২০৬, নাকাশিপাড়ায় ২৭২, রানাঘাট-২ ব্লকে ২৩৫জন ছাত্রী স্কুলছুট হয়েছে।
সেইসঙ্গে নদীয়া জেলার বিভিন্ন প্রত্যন্ত ব্লকে বাল্যবিবাহের সমস্যা প্রকট হয়েছে। ফলে অনেক নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এবছর এখনও অবধি জেলায় যতজন মহিলা গর্ভবতী হয়েছেন, তার ২০শতাংশই নাবালিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। করিমপুর-২, কালীগঞ্জ ব্লকে অন্তঃসত্ত্বাদের ২৬ শতাংশই নাবালিকা। জেলার ১৮টির মধ্যে ১৩টি ব্লকে নাবালিকা প্রসূতির সংখ্যা ১৫ শতাংশের বেশি।
পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এধরনের সমস্যা থেকে সমাজকে মুক্ত রাখতে সরকার নিরন্তর কাজ করছে। কালীগঞ্জ ব্লকে এই সমস্যা কমিয়ে আনা আমাদের লক্ষ্য। সারা বছর আমরা সচেতনতা প্রচারে কাজ করছি।
সম্পর্কিত সংবাদ