নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে কালীগঞ্জ ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল সিপিএম। দুপুর ১২টা নাগাদ তাদের বিক্ষোভ শুরু হয়। বিকেল ৪টে পর্যন্ত সেই বিক্ষোভ চলে। সেই সঙ্গে তারা বিডিওর কাছে একটি ডেপুটেশন দেয়। তাতে মোট ১১ দফা দাবির কথা বলা হয়েছে। তাতে আবাস যোজনায় অনিয়ম, জলের সমস্যা সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। তাদের দাবি, দুর্নীতি মুক্ত আবাসের তালিকা তৈরি। রেল ও সড়কের ধারে থাকা বস্তিবাসীদের পাট্টা প্রদান করতে হবে। ব্লকের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে দালালরাজ নির্মূল করে কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে ধান কিনতে হবে। পাশাপাশি পলাশীর সুগার মিল চালু করা ও ১০০ দিনের কাজ ফের চালুর দাবি জানানো হয়েছে।



