Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে ভূমি আধিকারিককে স্মারকলিপি

কালিয়াগঞ্জে ভূমি আধিকারিককে স্মারকলিপি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: অবৈধভাবে জমির চরিত্র বদল, জলাশয় ভরাট, মাটি চুরি সহ মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কালিয়াগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি দিল কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি। শুক্রবার দুপুরে এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য প্রদীপ কুমার সরকার, পরিমল চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। প্রদীপবাবু বলেন, কৃষকদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণির জমি মাফিয়ারা এই কাজ করে চলেছেন। আমরা চাই এদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ