নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাড়ে আট কেজি আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আব্বাস মণ্ডল। তার বাড়ি পলাশির গোবিন্দপুর এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বেঙ্গল এসটিএফ দেবগ্রামে অভিযান চালায়। সেখানেই আব্বাস হেরোইন তৈরির আফিম নিয়ে যাচ্ছিল। পলাশিপাড়ার নলদহ এলাকায় সেই কাঁচামাল নিয়ে যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।



